সরসোত্তী মাইকি জয়!
সকাল
বেলা দরজায়
ঠক ঠক
আওয়াজ, জ্যাঠামশাই
খবরের কাগজ
টা ভাঁজ
করে কালো
মোটা ফ্রেমের
চশমাটা খানিক
তুলে, শাল
টা গায়ে
দিয়ে দরজা
খুললেন|
"কাকু,
পাড়ার
কেলাবের সরসোত্তী
পুজো, চাঁদা...!!!
" চাঁদা
প্রার্থী ৩
জন কিশোর,
গোঁফের
রেখা এখনো
সুস্পষ্ট হয়
নি, দলনেতার
চুল টা
খাড়া রংবেরঙের
ছোপ, ঘাড়ের
কাছে চীনা
হরফে উল্কি
(থুড়ি,ওটাকে
ট্যাটু বলে)
| যাইহোক
জ্যাঠামশাই শুধোলেন
"কত?
" "মাত্তর
১০১ টাকা
কাকু"!
জ্যাঠামশাই
চোখ দুটো
গোল পাকিয়ে
বললেন "আগের
বার যে
একুশ দিয়েছিলুম,
এবারে
একলাফে ১০১?"
শর্ট
পিচ বল
টা ডাক
না করে
উদ্যোমী কিশোরের
সপাটে হুক,
"আর
বল্বেন না
কাকু, জিনিস
পত্তরের দাম
হেব্বি চড়া,
গেলবার
বিসজ্জনের ডিজে
বক্স টা
২০০০ লিয়েছিলো
এবার ৫
চাইছে, আর
টুকটাক খচ্চা
তো আছেই..."
"এই
কাল্টু বিল
টা কাট
"!
জ্যাঠামশাই
জানালেন একুশ
টাকাই তিনি
দেবেন | "হবে
না কাকু
হবে না,
বল্লাম
না খচ্চা
হেব্বি বেড়ে
গেছে!!"
জ্যাঠামশাই
চশমাটা খুলে
শাল দিয়ে
মুছতে মুছতে
মুচকি হেসে
বললেন "শোনো
সর্বোচ্চ ৫১
টাকা দিতে
পারি, তবে
একটা শর্ত
আছে?"
- "কি
সত্ত কাকু??"
জ্যাঠামশাই
চশমা তা
আবার পরে
নিয়ে শান্ত
গলায় বললেন,
"পুজো
তো জোর
হচ্ছে দেখছি,
সরস্বতী
বানান টা
করো দেখি
বাপু!" দলনেতা
কিশোর - "ওহ
এই, বলচি
বলচি ", "এই
কাল্টু, ওই
'স'
এর
তলায় 'ব'
টা
কোনটায় রে?
আগে
না পরে?
আর
লাস্টে 'ত'
এ
'হোসসি'
না
'দীঘঘি'
??" কাল্টু
, পল্টু
দুজনেই মাথা
চুলকে চুলকে
কনফিউশন কমানোর
চেয়ে বাড়িয়ে
দিলো| কিশোর
দলনেতা অগ্যতা
নিজেই ব্যাট
হাতে নামলো
ময়দানে, "মানে
কাকু আজকাল
হোসসি , দীঘঘি
দুটোই চলে,
আর
ওই তলার
'ব'
টা
তো সাইলেন্ট,তাই
দিলেও হলো
না দিলেও
হলো!! তবে
দিলে একটু
পোক্ত হয়
আর কি..."
জ্যাঠামশাই
একুশ টাকা
হাতে গুঁজে
দিয়ে, রাশভারী
গলায় বললেন
পরের বার
বানান টা
মুখস্ত করে
এসো, একশো
এক ই
পাবে...
উপরোক্ত
লেখা টা
কাল্পনিক,
তাও
জ্যাঠামশাই,
পল্টু
বা কাল্টু
রা কিন্তু
আসে পাশেই
আছে | এই
ছোট ছোট
ছেলে গুলোকে
ব্যঙ্গ করা
বা ছোট
করা আমার
উদ্দেশ্য নয়,
বরং
অভিমান মা
সরস্বতীর কাছেই,
বিদ্যা
বুদ্ধি টা
কেন ইভেনলি
ডিস্ট্রিবিউট করো
না মা?
কাল
সরস্বতী পুজো
হয়ে গেছে,
আজ
বিসর্জন,
প্রণাম
করে কানে
কানে জানাই,
এই
সুকুমারমতি ছেলেপিলে
গুলোকে সুমতি
দিয়ো মা,
'রামধনু',
'রংধনু'
মিলিয়ে
মিশিয়ে 'রেইনবো'
করো
মা...
-- সম্রাট

Comments
Post a Comment